গৌরীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৭ মে ২০১৮, ২০:৫৯
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পূর্ব শালিহর গ্রামে সোমবার বেলা ১১টার দিকে ক্ষেতে ধান কাটা অবস্থায় বজ্রপাতে রুস্তম আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক রুস্তম আলী ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের পুত্র।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রুস্তম আলী ঝড়-বৃষ্টির সময় নিজ ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে দুপুর ১টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ডাঃ সৈয়দা মাসরুরা তানজিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/নূহু