বঙ্গোপসাগর থেকে ৭০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৮ মে ২০১৮, ১৩:৩১
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় ৭০ কোটি টাকা মূল্যমানের এক বস্তা ইয়াবা উদ্ধার করেছে। 
 
জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ সিজি স্টেশনের একটি টহল দল মিয়ানমারের দিক থেকে একটি বোট আসতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। বোটটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মিয়ানমার সীমান্তের দিকে রওনা করলে সিজি টহল দল ধাওয়া করে। কাছাকাছি গেলে বোট থেকে একটি বস্তা ফেলে মিয়ানমার সীমান্তে ঢুকে যায়। 
 
পরে প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে সিজি স্টেশনে এনে গণনা করে ১৪ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
 
ইত্তেফাক/ইউবি