সত্য প্রকাশে অবদানের বিশেষ স্বীকৃতি হিসেবে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে পুরস্কৃত করেছেন ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থি সদস্যরা। জীবনের ঝুঁকি ও ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন উপেক্ষা করে তথ্য ফাঁসের স্বীকৃতি হিসেবে সাংবাদিকতা বিষয়ক এক সম্মাননা দেওয়া হয় তাকে। বন্দি অ্যাসাঞ্জের পক্ষে জিইউই/এনজিএল অ্যাওয়ার্ড নামের ওই পুরস্কর গ্রহণ করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী নর্দার্ন আয়ারল্যান্ডের অধিকারকর্মী মাইরিয়াদ ম্যাগুইরে। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে কারাগারে আটক আছেন। - দ্য সিডনি মর্নিং হেরাল্ড
