রৌমারীতে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট : ০৮ মে ২০১৮, ১৮:০২
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশী  পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রৌমারী থানায় আটক আসামি আজাদ হোসেন ওরফে খুনী আজাদের (৪০) জবানবন্দীর ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে।
 
গতকাল ভোর ৬টার দিকে রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। এ সময় ধনারচর ঈদগাঁ মাঠে মাটিতে পুঁতে রাখা একটি জাপানি ৬.৬৫ মডেলের পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। খুনী আজাদ উপজেলার ধনারচর গ্রামের মুনজিল মিয়ার ছেলে।
 
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, খুনী আজাদের বিরুদ্ধে রৌমারী থানায় হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ৮টি মামলা রয়েছে। এছাড়া সারা বাংলাদেশে তার বিরুদ্ধে আরো অনেক মামলা তদন্তধীন। আসামির স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
 
ইত্তেফাক/নূহু