কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৯ মে ২০১৮, ১২:১২
চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার অফ বিট রিসোর্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
চৌদ্দগ্রাম থানার এসআই আতিকুর বিশ্বাস মুকুল বলেন, মহাসড়কে ডিউটিরত অবস্থায় লাশটি দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশটিতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানা যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি