গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের টুকু মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যারা ওই বাড়ি থেকে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানিয়েছে, রাত ১টার দিনে ৭ জনের একটি ডাকাত দল টুকু মিয়ার ঘরের গেটের তালা ভেঙ্গে ৫ জন ভিতরে ঢুকে টুকু মিয়ার চোখ বেঁধে ফেলে। পরে তার ছেলেদের রুমে ঢুকে ডাকাত দলের সদস্যরা আলমারী, শোকেস তছনছ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে রাত ৩টার দিকে পালিয়ে যায়।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, ঘরের গেটের তালা ভেঙ্গে চোর হয়ে ঘরে ঢুকে ডাকাতি করেছে। মুকসুদপুর থানা পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপরে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।
ই্ত্তেফাক/এমআই
