দমদমার ব্যস্ততম ব্রিজে ফাটল

আপডেট : ০৯ মে ২০১৮, ১৯:১৫
ঝুঁকিতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমার ৪৮বছরের পুরাতন ও অধিক ব্যস্ততম ব্রিজে  ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ভেঙে যাওয়ার আশংকায় ব্রিজটি। ঝুকিপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন দেশের সকল জেলার কয়েক হাজার ভারি যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে পড়লে যে কোনো মুহূর্তে উত্তরাঞ্চলের সাথে রাজধানীসহ সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। দুর্ভোগে পড়বে উত্তরাঞ্চলসহ সারাদেশের বিভিন্ন পেশার মানুষ।
 
চলতি বছরের ফেব্রয়ারি মাসে রংপুরের দমদমা ব্রিজটিতে ফাটল দেখা দিলে টেন্ডারের আহবান করে সড়ক বিভাগ। একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ২৩লাখ টাকা বরাদ্দে টেন্ডারের মাধ্যমে কাজ করে। দু’মাস সময়ে বালি ভর্তি বস্তা ঠেস দেওয়া কাজ সম্পন্ন করে মার্চ মাসে।
 
এলাকাবাসী জানায়, বন্যায় এসব বস্তা সরে গেলে এই ব্রিজটি ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। ব্রিজে ফাটল বন্ধ করার জন্য দায়সারা কাজ করছে সড়ক বিভাগ। কাজ শেষ হতে না হতে আবারো দেখা দিয়েছে ফাটল। ব্রিজের নিচে সারি সারি বস্তা ভর্তি বালু দিয়ে ঠেস দেওয়া হয়েছে। ঝুকিপূর্ণ এই ব্রিজটি হুমকির মুখে, ভেঙে গেলে সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। 
 
ঠিকাদারের কর্মচারীরা ঘটনা স্বীকার করে বলেন, ব্রিজের ফাটল দেখা দেওয়ায় কাজটি টেন্ডারের মাধ্যমে পেয়েছি। আর যেভাবে কাজের চাহিদা দেওয়া হয়েছে, সেইভাবে কাজ করা হয়েছে।
 
সওজ সড়ক বিভাগ রংপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান জানিয়েছেন, ব্রিজটি মেরামতের জন্য ২৩ লাখ টাকা বরাদ্দ ছিল। সে কাজ শেষ করেছে ঠিকাদারা। তবে নতুন করে ব্রিজ নির্মানের জন্য টেন্ডারের আহবান করা হয়েছে।
 
জেলা প্রশাসক এনামুল হাবীব জানিয়েছেন, সড়ক বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত ব্রিজের মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/নূহু