কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের সাবেক ইউপি সদস্য ইসহাক মিয়া (৫৫) আজ দুপুরে বাড়ির পাশের পুকুরে কচুরিপানা অপসারণ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
ইত্তেফাক/এসএস
