নিকলীতে বজ্রপাতে এক নারীর মৃত্যু

আপডেট : ১০ মে ২০১৮, ১৮:১১
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোমেনা খাতুন (৩৫)। তিনি উপজেলার সিংপুর ইউনিয়নে গোড়াদীঘা গ্রামের বাসিন্দা। তিনি মৃত কালু মিয়ার মেয়ে।
 
পুলিশ ও এলাকাবাসী জানা গেছে, বাড়ির সামনে ভুট্টা শুকাতে দিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি নামলে তিনি ভুট্টা তুলতে যান। এ সময় বজ্রপাতে আহত হন মোমেনা। গুরুতর আহত অবস্থায় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোমানাকে মৃত ঘোষণা করেন।
 
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া বজ্রপাতে মোমেনার মৃত্যুরর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু