নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৮, ১৯:২৭
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে।
 
নিহতরা হলেন- উপজেলার ফকিরদিয়া গ্রামের দুলাল মিয়ার প্রতিবন্ধী মেয়ে ফারজানা আক্তার(১০) ও বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মাওলানা শহীদুল্লার মেয়ে তাসফিয়া বেগম (৭)। ফকিরদিয়া গ্রামের নানা রহমত আলীর বাড়িতে তাসফিয়া বেড়াতে এসেছিল।
 
পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান, পরিবারের অজান্তে দুপুরে ফকিরদিয়া লঞ্চ ঘাটের পাশে খালের পানিতে পড়ে ফারজানা ও তাসফিয়া নিখোঁজ হয়। তাদেরকে অনেক খোঁজাখুজির পর বিকেলে তাদের লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
 
ইত্তেফাক/এসএস