ফেঞ্জুগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ১১ মে ২০১৮, ২০:৪২
সিলেটর ফেঞ্জুগঞ্জে ট্রেনের ধাক্কায় নাইম ( ১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার সকালে। ফেঞ্জুগঞ্জ কুশিয়ারা রেলওয়ে ব্রিজের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্রগ্রাম থেকে সিলেট অভিমুখী জালালাবাদ ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের বাড়ি ফেঞ্জুগঞ্জ উপজেলার নুরপুর ( নওয়াগাওঁ) গ্রামে। তিনি মৃত গফুর আলীর পুত্র। 
 
মাইজগাওঁ স্টেশন মাস্টার  হরিপদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের প্রচণ্ড ধাক্কায় যুবকের মাথার খুলি বেরিয়ে যায়। হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার ইউপি সদস্য নজরুল ইসলাম জানিয়েছেন, যুবক নাইম আড়াইবছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
 
ইত্তেফাক/এমআই