তানোরে জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন

আপডেট : ১১ মে ২০১৮, ২২:৪৪

জাতীয় পার্টির জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সুপরিচিত আলুচাষী আলহাজ্ব আব্দুর রাজ্জাকের (৫৫) জানাজা আজ শুক্রবার বিকালে কৃষ্ণপুরহাট চত্বরে সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা জাতীয় পার্টি।

তার জানাজায় উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, জাতীয় পার্টির সাবেক এমপি ও জেলা জাতীয় পাটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সামসুদ্দীন রিন্টু, তানোর থানা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক খাঁন, সাধারণ সম্পাদক ও তানোর পৌরমেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সালাউদ্দীন সরকার, মুন্ডুমালা পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মমিনসহ বিভিন্ন রাজনৈতিক পার্টির নেতা-কর্মী ও এলাকার হাজারো মানুষ।  

আব্দুর রাজ্জাক গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে রাজশাহী সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়।

ইত্তেফাক/নূহু