বটিয়াঘাটায় বজ্রপাতে ৩ দিনে ২ জন নিহত

আপডেট : ১৩ মে ২০১৮, ১৬:৫১
উপজেলার ডেউয়াতলা গ্রামে আজ সকালে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহতের নাম অসীমা সরদার(৩৫)। তিনি গঙ্গারামপুর ইউনিয়নের ডেউয়াতলা গ্রামের গোপাল সরদারের স্ত্রী।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে বৃষ্টি শুরু হলে বিলের ধারে গরু আনতে যান। এ সময় তার ওপর বজ্রপাত হলে গরুসহ তিনি ঘটনাস্থানেই মারা যান। পরে সংবাদ পেয়ে এলাকাবাসী গৃহবধু ও গরু বাড়ি নিয়ে আসে। অসীমা সরদার দুই সন্তানের জননী।
 
উল্লেখ্য গত শুক্রবার হাটবাটী গ্রামের অশোক গাইন গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। এ নিয়ে গত তিনদিনে বটিয়াঘাটায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হলো।
 
ইত্তেফাক/নূহু