কটুক্তির প্রতিবাদে সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট : ১৪ মে ২০১৮, ১৮:২৫
সীতাকুণ্ডে কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করে ইউএনওকে স্মারকলিপি দিয়েছেন।
 
সোমবার বিকাল ৩টায় যুদ্ধকালীন থানা কমান্ডার কাজী সিরাজের সভাপতিত্বে ও থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলিম উল্ল্যার পরিচালনায় উপজেলা পরিষদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন পালিত হয়। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ৫শ থেকে ৬শ সদস্য এ প্রতিবাদে অংশ নেন। এ সময় মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিও তোলা হয়।
 
মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিকুল আলমের কাছে স্মারকলিপি প্রদার করেন। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সানা উল্ল্যাহ, মুক্তিযোদ্ধা মহসিন জাহাঙ্গীর চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মোঃ মোতাহের সিদ্দীকি, মুক্তিযোদ্ধা আবুল কালাম মাস্টার এবং মুক্তিযোদ্ধাদের পরিবারসহ অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু