প্রধানমন্ত্রীর এপিএসের মায়ের 'রত্নগর্ভা' পুরস্কার লাভ

আপডেট : ১৪ মে ২০১৮, ১৯:২৩
তার ছেলে এম. এম. ইমরুল কায়েস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। রত্নগর্ভা এই মায়ের নাম সুরাইয়া বেগম।
 
প্রতিবছর আজাদ প্রোডাক্টস 'রত্নগর্ভা মা' ঘোষণা করে মায়েদের সম্মানীত করে থাকে। এ বছর সে আয়োজনে সুরাইয়া বেগমের হাতে তুলে দেওয়া হলো 'রত্নগর্ভা' পুরস্কার।
 
রত্নগর্ভা মা সুরাইয়া বেগমের অন্য দুই সন্তানের একজন ব্যাংকার ও অপরজন প্রকৌশলী। উল্লেখ্য, তিনি নড়াইলের বীর মুক্তিযোদ্ধা এম. এম. কামাল উদ্দিনের সহধর্মিণী।
 
আজ সকাল ১১টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ২৫ জন রত্নগর্ভা মাকে সাধারণ ক্যাটাগরিতে এবং অন্য ২৫ জন মাকে বিশেষ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।
 
ঢাকা ক্লাবের সাবেক সভাপতি খায়রুল মজিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।
 
ইত্তেফাক/নূহু