খুলনা সিটি: ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র বন্ধ ঘোষণা

আপডেট : ১৫ মে ২০১৮, ১২:১৭
জোর পূর্বক ব্যালটে সিল মারার কারণে খুলনার সিটির ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  
 
আজ মঙ্গলবার দুপুর পৌণে ১২টায় সহকারী রিটার্নিং অফিসার মো. আনিসুর রহমান কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেন। 
 
তিনি বলেন, কিছু দুষ্কৃতিকারী সকালে জোর পূর্বক ৭নং বুথে ঢুকে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখে। এজন্য কেন্দ্রটির ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার ২১২৪ জন। তবে দায়িত্ব অবহেলার জন্য ভোটকেন্দ্রে দায়িত্বরতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।IMG0
 
ইত্তেফাক/এমআই