আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক ফারাহ নগরীতে মঙ্গলবার সকালে তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। তারা পুরো নগরী দখলে নেয়ার চেষ্টায় সমন্বিত হামলা চালিয়েছে। প্রাদেশিক নিরাপত্তা সূত্র একথা জানিয়ে বলেছে, জঙ্গিরা ভোরে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নগরীতে হামলা চালায়। খবর সিনহুয়া’র।
তারা বেশ কটি নিরাপত্তা চৌকি ও নগরীর চারপাশ তাদের দখলে নেয়। নিরাপত্তা সদস্যদের সাথে তাদের সংঘর্ষ অব্যাহত আছে। এদিকে সংঘর্ষের প্রেক্ষিতে কিছু সংখ্যক বেসরকারি নাগরিক নগরী থেকে প্রদেশের বিভিন্ন নিরাপদ এলাকায় পালিয়ে যাচ্ছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
