জাকাত ও ইফতার সামগ্রী নেওয়ার সময় পদদলিত হয়ে ১০ জন মহিলার মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ। মঙ্গলবার বিকালে কেএসআরএম গ্রুপের মালিকের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ এলাকার বাড়ির পার্শ্ববর্তী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মার্দাশা ইউনিয়নের ছিদ্দিক আহম্মদের ছেলে মুরিদুল আলম প্রকাশ মুরাদ (২৭), পূর্ব গাটিয়াডাঙ্গা জাকির হোসেন ছেলে মোঃ ইদ্রিছ (২৬), আমিলাইশ গুনা পাড়া এলাকার সোলায়মানের ছেলে হাবিব আহমদ সাহেদ (৩২), হাঙ্গরমুখ খন্দকার পাড়ার মোঃ ইদি্েরছর ছেলে আজগর আলী (২৮)। তারা প্রত্যেকেই গতকালের যাকাত-ইফতার সামগ্রী বিতরণকালে সেখানে উপস্থিত থেকে মাঠে দায়িত্বপালন করছিলেন বলে জানা যায়।
গত ১৪ মে সাতকানিয়া থানাধীন পূর্ব গাটিয়াডাঙ্গা হাঙ্গরকুল এলাকায় কেএসআরএম এর এমডির বাড়ির পেছনের মাঠে যাকাত-ইফতার সামগ্রী বিতরণকালে ১০ জন অসহায় মহিলার মৃত্যুর ঘটনায় নিহত হাসিনা আক্তারের স্বামী মোঃ ইসলাম এর করা মামলায় মোহাম্মদ শাহজাহান (৬৫)ম্যানেজিং ডিরেক্টর কবির গ্রুপ এবং তার বিভিন্ন পদের অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে আসামি করা হয়েছে। এ মামলার প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো রফিকুল হোসেন ৪ জনকে গ্রেফতারের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
