চলো হই বিজ্ঞানী!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:১৩

প্রিয় বন্ধুরা, কেমন আছ সবাই। আশা করি ভালো। আবার চলে এসেছি মজার কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলতে। আশা করি আগের এক্সপেরিমেন্টগুলো তোমরা করে দেখেছ। আজকেও খুবই সহজ দুটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলব । তো চলো শুরু করা যাক—

পেনসিলের তার

 

অন্যান্য দিনের পরীক্ষা থেকে আজকের পরীক্ষাটা একটু আলাদা। আর এই পরীক্ষার নাম পেনসিলের তার দিয়ে মোটর ঘোরানো। তোমরা অনেকেই মোটর নিয়ে খেলা করেছ। আজকের পরীক্ষাটি সেই মোটর নিয়েই। এর জন্য লাগবে একটি ছোট্ট পেনসিল ব্যাটারি, একটা ছোট্ট মোটর, তামার তার আর দুইটি কাঠপেনসিল। প্রথমে কাঠপেনসিল দুটির দুই মাথা শার্পার দিয়ে কেটে নাও। এখন পেনসিল দুটির এক প্রান্তে তার জোড়া দিয়ে ব্যাটারিতে সংযোগ করো। এবার পেনসিলের অপর প্রান্ত দুটি ব্যাটারির সঙ্গে লাগালে দেখবে মোটর চলতে শুরু করেছে। তোমরা কিন্তু মোটরের পরিবর্তে ছোট লাইট দিয়েও পরীক্ষাটি করতে পারো।

 

তার দিয়ে চুম্বক

এই পরীক্ষাটি খুব মজার আর সহজ। এর জন্য লাগবে একটি ব্যাটারি, একটু নাট স্ক্রু আর তামার তার। প্রথমে তার দিয়ে নাট স্ক্রুতে প্যাঁচ দিতে হবে। অনেকটা কয়েলের মতো করে। তারের দুই প্রান্ত খোলা রাখতে হবে ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য। এবার ব্যাটারিতে সংযোগ দিলে দেখবে নাট স্ক্রু চুম্বকে পরিণত হয়ে গেছে।

 

সতর্কতা :বন্ধুরা, তোমরা কখনো পেনসিল দিয়ে বাসার কারেন্টের লাইনে কিছু করতে যেও না। কাঠপেনসিলের সিস বিদ্যুত্ পরিবহন করে। তাই দুর্ঘটনা ঘটতে পারে।