বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী শাখা নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা রোডস্থ মহিলা পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সাবেক সভাপতি জাহানুর বেগম, সহ-সভাপতি জাহানারা হাবিব, লিগ্যাড এইড সম্পাদিত ফরিদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদিকা শামীম আরা রেবা, প্রশিক্ষক প্রভাতী রানী মৃধা, ইউপি সদস্য ঝর্ণা রানী, প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহাফুজা খাতুন মিলি প্রমুখ।
সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধ, নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/বিএএফ
