কেসিসির তিন মেয়র প্রার্থীর জামানত বাতিল

আপডেট : ১৬ মে ২০১৮, ২০:৩১
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি বাদে অন্য তিনটি দলের মেয়র প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক ও সিপিবির মিজানুর রহমান বাবু।
 
এর মধ্যে মুজ্জাম্মিল হক ১৪ হাজার ৩৬৩ ভোট, শফিকুর রহমান মুশফিক ১ হাজার ৭২ এবং মিজানুর রহমান বাবু ৫৩৪ ভোট পেয়েছেন।
 
কেসিসির ১১ কাউন্সিলর পরাজিত
খুলনা সিটি করপোরেশনের  (কেসিসি) এবারের নির্বাচনে অংশ নেন বর্তমান ৩০ কাউন্সিলর। এর মধ্যে ১১ জন পরাজিত হয়েছেন।
 
তারা হলেন ১ নম্বর ওয়ার্ডের শাহাদাত মিনা, ৫ নম্বর ওয়ার্ডের এস এম হুমায়ুন কবির, ৮ নম্বর ওয়ার্ডের সাহিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের শেখ জাহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের ফারুক হিল্টন, ১১ নম্বর ওয়ার্ডের ইউনুস আলী সরদার, ১৪ নম্বর ওয়ার্ডের এসএম আবুল কালাম আজাদ, ২২ নম্বর ওয়ার্ডের মাহবুব কায়সার, ২৮ নম্বর ওয়ার্ডের ওয়াহেদুর রহমান দিপু, ২৯ নম্বর ওয়ার্ডের গিয়াসউদ্দিন বনি এবং ৩০ নম্বর ওয়ার্ডের আমানউল্লাহ আমান। 
 
৩১নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা হয়নি।
 
ইত্তেফাক/নূহু