ব-সমগ্রে বৈশাখ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:২০

 

বিদেশে, বাইরে বসবাস বলে বাউন্ডেলে। বিভূঁই বায়স্কোপে বেদনা বাড়ে বারোমাস,

ব-এর ব্যাকুলতা, বিজ্ঞাপন, ব্যঞ্জনা, বাক্যের ব্যাপারটিও বেশি—বৃষ্টি, বোরো, বাঁশবাগান।

বাবা, বঙ্গবন্ধু, বাঙালি, বাংলা ভাষা, বিজয়, বত্রিশ, বায়ুবাতাস, বীরাঙ্গনা, বঙ্গোপোসাগর

বসন্ত বাদে বরং বাকিটা বাধা, বিপত্তি। বিপদে, বিপথে, বিরহে, বিচ্ছেদে বহমান বারিবহ্নি

ব বর্ণেই বপন, বন্ধন, বাসনা, বংশদণ্ড, বিবাহ, ব্রা, বোরকা, বালিশ, বিবিধ বিষয়।

বর্ণমালা, বাল্যশিক্ষা, বই, বিদ্যা, বাইবেল, বিবর্তন, বহুবচন, বন্ধু, বিপাশা বন্দ্যোপাধ্যায়।

 

বড় ভাই ভ, ভালোবাসা। ভালোবাসায় ভুলি না—বৈশাখ, বৈশাখী বসুন্ধরা, বাংলাদেশ।