সুগন্ধি

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:২১

 

একটা সুগন্ধির কৌটা আমার ভেতরেও আছে
ইচ্ছে হয় তোমার শরীরে ঢেলে দেই পুরোটা
হঠাত্ চমকে যাবে তুমি এত সুগন্ধি পেয়ে—
আমি চাই ধীরে ধীরে মুগ্ধ হও তুমি—
চারপাশে সম্পর্কের এত দুর্গন্ধ

একদিন ঝরে যাবে সব ফুল
তোমার বাগান হবে ফুলহীন আদিম বৃক্ষের
ধীরে ধীরে ছড়াবো তখন হূদয়ের সব সুগন্ধি
তুমি ভুলে যাবে কে তোমায় ঘৃণা করেছে,
তুমি ভুলে যাবে কে তোমার সুগন্ধি মেখে
তোমাকে দিয়েছে তার সবগুলো দুর্গন্ধ,
তুমি ভুলে যাবে কবে কোন বাতাসের কাছে
প্রার্থনা করেছো গোলাপের ঘ্রাণ—

একটা পারফিউমের কৌটা তোমার ভেতরেও আছে