নাশকতার মামলায় সাতক্ষীরায় দুই শিবিরকর্মী গ্রেফতার

আপডেট : ১৮ মে ২০১৮, ১৭:৩১
নাশকতার মামলায় সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে দুই শিবির কর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সকালে শহরের কামালনগর এলাকা তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত শিবির কর্মীরা হল, দেবহাটা উপজেলার মাটিকোমড়া গ্রামের নজির আলী মোড়রের ছেলে লাভলু আক্তার (৩৫) ও আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের অমেদ আলীর ছেলে ইউসুফ জামিল (২৫)।
 
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, গোপন খবরের ভিত্তিতে আজ সকালে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে ওই দুই শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত শিবির কর্মীদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এসএস