রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতিকে দল থেকে বহিষ্কার

আপডেট : ২০ মে ২০১৮, ১৮:২০
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতি নেতা বদরুল ইসলাম টিপু ওরফে বদরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে তাকে বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
 
রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বদরুল ইসলাম টিপুর এ বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/নূহু