গাইবান্ধায় বিপুল পরিমাণ বিয়ার ও মদসহ আটক ৩

আপডেট : ২০ মে ২০১৮, ২০:১১
গাইবান্ধার একটি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনফেকশনারি থেকে রবিবার বিকেলে ৬৪০ ক্যান বিদেশি বিয়ার ও পাঁচ বোতল বিদেশি হুইচকী উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ সময়  তিন ব্যক্তিকে আটক করা হয়। 
 
আটককৃত ব্যক্তিরা হলেন- ওই দোকানের কর্মচারী গাইবান্ধা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নাফছার আলীর ছেলে সবুজ মিয়া (৩০), একই উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (৩২) ও গাইবান্ধা সদর উপজেলার পশু হাসপাতাল রোডের আব্দুর রউফ মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮)।
 
কোম্পানি অধিনায়ক জানান, গোপন খবরে শহরের সার্কুলার রোডের রায়হান কবির সেলিম মিয়ার মালিকাধীন ‘ফুড ভিলেজ’ নামে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ৬৪০ ক্যান বিদেশি বিয়ার এবং প্রতিষ্ঠানের মালিকের স্টেশন রোডস্থ বাড়ি থেকে ৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি