মহেশপুরে মাদকসহ চার ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২১ মে ২০১৮, ১৩:৪৩
ঝিনাইদহের মহেশপুরে মাদকসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগুনা জেলার বনগা থানার এড়োপোতা গ্রামের কালীদাস মণ্ডলের ছেলে মিন্টু মণ্ডল (২৫), আনন্দ মণ্ডলের ছেলে অভিজিৎ মণ্ডল (২৭), সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার (২৭) ও সোহরাব উদ্দিন মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (২৮)।
 
মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, গতকাল রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামক স্থানে বাসে তল্লাশি চালিয়ে চার পাসপোর্ট ধারী ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চার বোতল ভারতীয় মদ, শাড়ি ও থ্রিপিস। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস