রাজশাহীতে ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২২ মে ২০১৮, ১২:২৯
রাজশাহীতে সোমবার দিনব্যাপি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইসহ মিষ্টিজাত খাবার উৎপাদন করার দায়ে ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
 
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার পাল জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন করায় প্রাণ লাচ্ছা সেমাই (রাজ-২) ও প্রাণ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট চানাচুর ও লাচ্চা তৈরির দায়ে বিশাল ফুড ইন্ডাস্ট্রিজকে ৩০ হাজার টাকা, একই অভিযোগে রাতুল বেকারিকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় মিষ্টিবাড়িকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি