খুলনার ৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:২৭

খুলনার ছয়টি সংসদীয় আসনের দুটিতে নৌকার মাঝি পরিবর্তন হয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল এবং খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ছাত্রলীগের এক সময় রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা আক্তারুজ্জামান বাবুকে নৌকার প্রার্থী করা হয়েছে।

এই দুটি আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হককে মনোনয়ন দেয়া হয়নি।

বাকি চারটি আসনের বর্তমান সংসদ সদস্যরাই পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এরা হলেন- বর্তমান সংসদ সদস্য পঞ্চনন বিশ্বাস (খুলনা-১), বেগম মন্নুজান সুফিয়ান (খুলনা-৩), শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদী (খুলনা-৪) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)। 

ইত্তেফাক/বিএএফ