রোলবল ফাইনাল আজ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৩১

রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপের রোলবল ফাইনাল আজ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে হবে। পুরুষ বিভাগে সেমিফাইনাল শেষে বিকালে ফাইনাল ম্যাচ। গতকাল প্রথম কোয়ার্টার ফাইনালে সুন্দরবন স্কেটিং ক্লাব ৫-০ গোলে দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনকে, স্পীড স্কেটিং ক্লাব ২-০ গোলে মতিঝিল স্কেটিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। মহিলা ফাইনালে উঠেছে লেজার স্কেটিং ক্লাব ও দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশন। বুধবার রাতে চার দলের লিগ পদ্ধতির খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে দুই দল ফাইনালে ওঠে।