টাঙ্গাইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৮, ০০:১৫
কালিহাতী উপজেলায় বজ্রপাতে ওমর সানি (১৯) নামের এক যুবক মারা গেছেন। উপজেলার দয়থা পশ্চিম পাড়া গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ওমর সানি ওই গ্রামের কৃষক ফজলুল হকের ছেলে।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওমর সানি বৃষ্টির মধ্যেই দুপুরে নিজেদের জমিতে ধান কাটতে যান। ধান কাটা শেষে বাড়ি যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
 
ইত্তেফাক/আরকেজি