ঢাকায় আমেরিকান দূতাবাস রবিবার বন্ধ

আপডেট : ২৪ মে ২০১৮, ১৬:৪৩
‘মেমোরিয়াল ডে’ উপলক্ষে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস আগামী রবিবার বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 
 
এতে বলা হয়, দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।   
 
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ‘মেমোরিয়াল ডে’তে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটি থাকে। আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
ইত্তেফাক/ইউবি