পীরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ মে ২০১৮, ১৭:৫৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামে বজ্রপাতে মোবারক আলী (৩৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ধুমধুমই মেলেটারির ছেলে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়, মোবারক ভোরে ফজরের নামাজ পড়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরের বিছানায় শুয়ে ছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে মোবারক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্ত্রী ও দুই সন্তান আহত হয়।
 
পীরগঞ্জের হাজিপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 
ইত্তেফাক/এসএস