রাজশাহী সীমান্তে পিস্তলসহ যুবক গ্রেফতার

আপডেট : ২৫ মে ২০১৮, ২০:৩৯
রাজশাহী সীমান্ত থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতারকৃত নাঈম ইসলাম মহানগরীর দাসপুকুর বৌ বাজার মহল্লার আক্কাস আলীর ছেলে। 
 
শুক্রবার বিকেল ৩টার দিকে নাঈমকে রাজশাহীর মতিহার থানার খানপুর পদ্মা নদীর চর থেকে অস্ত্রসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও একটি মোবাইল জব্দ করা হয়েছে। 
 
বিজিবির ১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খানপুর সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য নিয়মিত টহলের সময় অস্ত্রসহ নাঈমকে গ্রেফতার করা হয়। এ সময় অপর দুই যুবক অনন্ত মিয়া ও আল-আমিন যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নগরীর চন্ডিপুর মহল্লায় তাদের বাড়ি। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
 
ইত্তেফাক/ইউবি