নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস ও একটি সিএনজিসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাবনার বেড়া উপজেলার নুরুল আমিন খানের ছেলে আরিফুল ইসলাম আরিফ ওরফে মিঠুন (২৫), ঢাকার আশুলিয়া থানার সোহরাব হোসেনের ছেলে বাবু (২৪), পাবনা সদরের খলিলুর রহমানের ছেলে তুষার আহম্মেদ (২২), একই এলাকার নরেশচন্দ্র সরকারের ছেলে আহম্মেদ শাহরিয়ার কনক (২৪), রাজশাহীর তানোর উপজেলার আতাউর রহমানের ছেলে সবুর উদ্দিন (২৫)। আজ শনিবার সকালে মামলার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ডাকাতের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এসএস
