মুরাদনগরে দুই সিএনজির মুখোমুখি সংর্ঘষে নিহত ২

আপডেট : ২৬ মে ২০১৮, ২৩:১৮
কুমিল্লার মুরাদনগরে দুই সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ আরও চারজন। শনিবার বিকাল সাড়ে ৫ টায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলায় এ মর্মান্তিক র্দূঘটনাটি ঘটে।
 
এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত মাহাল রঞ্জন দেব এর ছেলে শান্তি রঞ্জন দেব (৬৫) ও বাঙ্গরা বাজার থানাধীন হোসনাবাদ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবুল কালাম (৬০)।  
 
বাঙ্গরা বাজার থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী জানান, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দুটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে ১জনের মুত্যু হয়েছে এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।
 
তিনি আরও জানান, দুর্ঘনায় এক নারীসহ আরো ৪জন আহত হয়েছেন। আহদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, অটোরিক্সা দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই