প্রাপ্তবয়স্ক কৌতুকে ভরা অ্যানি ফ্রাঙ্কের ডায়েরির নতুন পাতা আবিষ্কার

আপডেট : ২৭ মে ২০১৮, ১৫:১২
পৃথিবীতে এ পর্যন্ত যত ডায়রি এসেছে তার মধ্যে অ্যানি ফ্রাঙ্কের ডায়রি সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় নিঃসন্দেহে। বহুল পঠিত এবং আলোচিত এ ডায়রির নতুন দুটি পাতা সম্প্রতি আবিষ্কার করেছেন গবেষকরা।
 
কিন্তু নতুন এ দুটি পাতা সম্পর্কে যা শোনা বা জানা যাচ্ছে তা অ্যানি ফ্রাংকের ডায়রির পাঠকদের কাছে বলতে গেলে অপ্রত্যাশিত!
 
গবেষকরা বলছেন, এ দুটি পাতা ভর্তি হয়ে আছে প্রাপ্তবয়স্ক কৌতুকে।
 
'অ্যানি ফ্রাংক হাউজ' তাদের আনন্দ প্রকাশ করেছে এভাবে 'অবশেষে ৭০ বছর পর এ পাতা দুটির পাঠোদ্ধার করা গেল!'
 
উল্লেখ্য, ১৯৪৪ সালে কিশোরী অ্যানিকে জার্মানির আমস্টার্ডামে নাৎসি বাহিনী ধরে নিয়ে যায়। সেখানে বার্গেন-বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে হিটলার বাহিনীর নির্যাতনে অ্যানির মৃত্যু হয়।
 
ইত্তেফাক/নূহু