কাশিয়ানীতে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:৫২

বিদ্যুত্ বিল সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আপন খালাতো ভাইয়ের হাতে মানু মিয়া (৫০) নামে একজন খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের খায়েরহাট গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে মানু মিয়ার অভিযুক্ত খুনি সোহাগকে আটক করেছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সোহাগকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।