ধামরাইয়ে ৬ ককটেলসহ বিএনপির ৭ কর্মী আটক

আপডেট : ২৮ মে ২০১৮, ১৫:৪৯
ঢাকার ধামরাইয়ে নাশকতার প্রস্তুতিকালে ছয়টি ককটেলসহ বিএনপির সাত কর্মীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
 
রবিবার দিবাগত রাতে বড় চন্দ্রাইল মফিজ মোল্লার মাঠে নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৩৮/২৭-৫-১৮।
 
আটককৃতরা হলো, উপজেলার পাঠানটোলা মহল্লার মৃত মাইনুদ্দিনের ছেলে মোঃ আলম মিয়া (৩২), একই উপজেলার কুমরাইল টেকপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে মোঃ ফয়সাল হোসেন (২৬), আইঙ্গন গ্রামের আমিন হোসেনের ছেলে শাহিন মাহমুদ (২৫), দক্ষিণ পাড়া মহল্লার আবু সাইদের ছেলে সফিকুল ইসলাম জুয়েল (২৭), আইঙ্গন গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), কালিয়া গাঁ মহল্লার ইসরাফিলের ছেলে মোঃ রাজু (৩০), কালিয়া গাঁ মহল্লার নুরুল ইসলাম মানু মিয়ার ছেলে আলামিন (২৬)।
 
এ ব্যাপারে ধামরাই থানার সেকেন্ড অফিসার এস. আই. তৌহিদুল ইসলাম জানান, এরা বিএনপির সক্রিয় কর্মী।এদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু