নওগাঁর ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন যারা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঝে চিঠি বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নওগাঁ জেলার ৬টি আসনে  নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন ৬ প্রার্থী।

তারা হলেন- নওগাঁ-১ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনে শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ আসনে ছলিম উদ্দীন তরফদার সেলিম, নওগাঁ-৪ আসনে মুহঃ ইমাজ উদ্দীন প্রমাণিক, নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম জননেতা আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, নওগাঁ-৬ আসনে ইসরাফিল আলম।

ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দলীয় কার্যালয়ে এবং শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নওগাঁ শহরে জুড়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে কর্মী সমর্থকদের মাঝে।

ইত্তেফাক/বিএএফ