বড়লেখায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:৩৯
মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সুহেল মাহমুদ।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
 
অনুষ্ঠানে ৫৭জন শিক্ষার্থী, চারজন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, চারজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, তিনজন ক্রীড়াবিষয়ক শিক্ষক এবং তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু