নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে ভেজাল আখের গুড় ক্রয়-বিক্রয়ের অপরাধে মজির উদ্দিন নামের এক গুড় ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেয়া হয়।
জানা যায়, আজ দুপুরে অভিযান চালিয়ে ২৭টি কার্টুনে প্রায় দুই হাজার কেজি ভেজাল আখের গুড় সহ মজির উদ্দিন এন্টারপ্রাইজ নামের ওই গুড়ের আড়তটিতে সিলগালা করে দিয়েছে আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওয়ালিয়া বাজারে ভেজাল আখের গুড় সংরক্ষণের অভিযোগে ওই আড়তে অভিযান চালায়।
ইত্তেফাক/এসএস
