টাঙ্গাই‌লে ট্রেনে কাটা প‌ড়ে দুই যুব‌কের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০১৮, ০৯:৩০
 
টাঙ্গাই‌লে ট্রে‌নে কাটা প‌ড়ে দুই যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার ভো‌রে  কা‌লিহাতী উপ‌জেলার সরা‌তৈল নামক স্থা‌নে এবং বঙ্গবন্ধু সেতুপুর্ব থানা সংলগ্ন পৃথক দু‌টি স্থা‌নে ‌দিনাজপুর থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী একতা এক্স‌প্রেস ট্রে‌নে কাটা প‌ড়ে দুই  যুবক।
 
নিহ‌তের প‌রিচয় জানা যায়‌নি। তা‌দের একজ‌নের আনুমা‌নিক বয়স ২৮, অপ‌রজ‌নের ৩০। এ‌দের একজন মির্জাপুর থানায় বা‌ড়ি ব‌লে জা‌নি‌য়ে‌ছে বঙ্গবন্ধু সেতুপুর্ব রেল‌স্টেশ‌ন কতৃপক্ষ।
 
বঙ্গবন্ধু সেতুপুর্ব রেল‌স্টেশ‌ন মাষ্টার বু‌কিং রেজাউল ক‌রিম জানান, একজ‌নের বা‌ড়ি মির্জাপুর উপ‌জেলায়। তার প‌রিবা‌রের লোকজন লাশ নি‌য়ে গে‌ছে। অপরজ‌নের কোন প‌রিচয় পাওয়া যায়‌নি। লাশ বঙ্গবন্ধু সেতুপুর্ব রেল‌স্টেশ‌নে রাখা হ‌য়ে‌ছে। জিআর‌পি  পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।
 

ইত্তেফাক/এএম