কোটালীপাড়ায় তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

আপডেট : ০১ জুন ২০১৮, ১৪:২৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শুক্রবার স্থানীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের কোটালীপাড়া সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, সমাজসেবক পিংকু সাহা, মহাদেব দাস, সাংবাদিক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এসএস