এক সপ্তাহের ব্যবধানে ইউএস-বাংলা ফুটওয়্যার আজ বৃহস্পতিবার রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ভাইব্রেন্ট এর দ্বিতীয় শো-রুম এর উদ্বোধন করেছে। ফ্যাশন সচেতন গ্রাহকদের চাহিদা এবং আধুনিক ও মননশীল চিন্তার সাথে সামঞ্জস্য রেখেই ভাইব্রেন্ট কাজ করছে। ভাইব্রেন্টের দ্বিতীয় শো-রুম গুলশানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীন।
ভাইব্রেন্ট প্রডাক্টের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার প্রতিজ্ঞা নিয়ে আত্মপ্রকাশ করেছে। ভাইব্রেন্ট এর প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে শত ভাগ গরুর চামড়া দিয়ে তৈরি এখানে কোনো প্রকার পিগ-স্কিন ব্যবহার করা হয় না।
১০৮ গুলশান এভিনিউ, ঢাকায় ভাইব্রেন্টের দ্বিতীয় শো-রুম গুলশান ফ্লাগশীপ স্টোরে প্রাথমিকভাবে প্রায় ৭০০ মডেলের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য নিত্য নতুন জুতার কালেকশন রাখা হয়েছে।
খুব শীঘ্রই ঢাকার রামপুরায় ও চট্টগ্রামের হালিশহরে ভাইব্রেন্টের শো-রুমের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সেই সাথে সারাদেশের ৬৪টি জেলা শহরে ধারাবাহিকভাবে ভাইব্রেন্টের শো-রুম খোলা হবে। ২০১৮ সালের মধ্যে ১০টি আউটলেটে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি আউটলেটেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। খুব শীঘ্রই অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হতে যাচ্ছে।
উদ্বোধনী অফার হিসেবে সকল পণ্যের উপর ১৫ শতাংশ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে।
ভাইব্রেন্টের গুলশান ফ্লাগশিপ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএস-বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুব ঢালী, ইউএস-বাংলা ফুটওয়্যার এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মোসাদ্দেক, ভাইব্রেন্টসহ পরিচালক (অপারেশন) নাজনীন সুলতানা সূখীসহ ইউএস-বাংলা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
ইত্তেফাক/কেআই
