ভোজন রসিক মানুষরা খাবারের ভিন্নতা ও নিত্য নতুন স্বাদের অন্বেষণে প্রতিনিয়ত ভিড় জমায় রেস্টুরেন্টে। কখনো কখনো সপরিবারে হাজির হয় তাদের প্রিয় রেস্টুরেন্টে। কিন্তু এসব রেস্টুরেন্ট এর খাবার কতটা স্বাস্থ্য সম্মত তা তাদের অজানা। কিছু কিছু নামী দামী রেস্টুরেন্ট এর ভেজাল খাবারের দরুন তাদের নাম, যশ, খ্যাতি হারিয়ে ফেলছে।
সম্প্রতি ঢাকা শহরের ভেজাল খাবার বিরোধী অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। খাদ্যে ভেজাল দেয়া, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত প্রণালী, ও অন্যান্য অনৈতিক বিষয় থাকায় অনেক রেস্টুরেন্টকে ভ্রাম্যমান আদালত লক্ষ লক্ষ টাকা জরিমানা করে, এমনকি কিছু কিছু প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে। এমতাবস্থায় ভেজাল বিরোধী অভিযানে নির্ভেজাল রাখতে সক্ষম হয়েছে কিছু কিছু রেস্টুরেন্ট। যাদের মধ্যে অন্যতম ধাবা।
গত মাসের ২৯ মে ভ্রাম্যমান আদালত বনানীর বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান চালায়। বনানীর ১৩নং এর ধাবা রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় এবং সন্তুষ্ট প্রকাশ করে। উন্নত রান্নার পরিবেশ, বিশুদ্ধ পানি দিয়ে রান্না, স্বাস্থ্যকর খাদ্য উপাদান ও প্রস্তুত প্রণালী, নির্ভেজাল খাবার পরিবেশনার দরুন ভ্রাম্যমান আদালত ধাবার ভূয়সী প্রশংসা করে একটি সনদ পত্র প্রধান করে। ভেজাল বিরোধী অভিযানে যে সময় নামি দামি রেস্টুরেন্টকে খাবারে ভেজাল দেয়ার কারণে লক্ষ লক্ষ টাকা জরিমানা গুনতে হচ্ছে ঠিক সে সময় ভোজন বিলাসী মানুষদের গুনগত খাদ্য মান সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করে প্রশংসা কুড়িয়েছে ধাবা রেস্টুরেন্ট।
ইতিমধ্যে ধাবা এর ধানমন্ডি শাখার উদ্বোধন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি ধাবার রান্না ঘর, খাদ্য প্রস্তুত প্রণালী ও রেস্টুরেন্টের যাবতীয় বিষয় পরিদর্শন করে এর ব্যাপক প্রশংসা করেন। বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত ধাবা রেস্টুরেন্টের গুনগত খাবারের রয়েছে ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা।
ইত্তেফাক/মোস্তাফিজ
