রাউজান উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ছয় ঘণ্টা অবরোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সূর্যসেন চত্বরের সামনের সড়কে অবস্থান করেন। অন্য দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পথের হাট, নোয়াহাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
জানা যায়, গত গত বুধবার উপজেলার রমজান আলী হাট থেকে বাড়ি ফেরার পথে রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের পথে হামলার শিকার হন। বর্তমানে মোজাম্মেল মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
