মোহাম্মদ আমিনুল হক মুন্সী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, জাতীয় নাগরিক সমাজের চেয়ারম্যান ও সিইডিএসের নির্বাহী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন মুন্সীর পিতা মোহাম্মদ আমিনুল হক মুন্সীর মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ব্রা??হ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে মরহুম মোহাম্মদ জোয়াদ আলী মোল্লার বাড়ি এবং রাজধানীর মানিকনগরে বড় ছেলে মুহাম্মদ নাসির উদ্দীন মুন্সীর বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
