ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাগড়া লস্কর বেপাড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন- ওই গ্রামের মো. সজুন মিয়ার কন্যা সিনথিয়া (৪) ও একই গ্রামের মো. শাহ আলমের কন্যা সোমাইয়া (৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিনথিয়া ও সোমাইয়া বিকেলে বাড়ি পাশে বধ্যভূমিতে খেলাধুলা করতে যায়। খেলতে খেলতে তারা সবার অগোচরে বধ্যভূমির পাশে মাটির গর্তে থাকা পানিতে পড়ে যায়। তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই গর্ত থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
