গোবিন্দগঞ্জে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৩:১৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া  রানী (৭)  নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের এ্কটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। রানী উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা ক্রোড়গাছা গ্রামের আলমগীরের মেয়ে। 
 
গত মঙ্গলবার বেলা ৩টার দিকে হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় রানী। 
 
ইত্তেফাক/ইউবি